দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় সিদ্ধান্তে কোনো সংসদ সদস্য বহিষ্কৃত হলে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার সংসদীয় আসন শূন্য হতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে এ বিষয়ে এখনো নির্বাচন কমিশনের (ইসি) কাছে আনুষ্ঠানিক কোনো নথি পৌঁছায়নি বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের আইনগত ভিত্তি দলীয় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত। ফলে কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে একজন সদস্যকে বহিষ্কার করে এবং তার মনোনয়ন প্রত্যাহার বা বাতিল করলে, আইনগত প্রক্রিয়া অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে।
তবে তিনি বলেন, এ বিষয়ে এখনো ইসির হাতে দলীয় বহিষ্কারসংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি পৌঁছেনি। প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর সংবিধান, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।
আনোয়ারুল ইসলাম সরকার আরও বলেন, অনুমাননির্ভর কোনো তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানাতে পারে না। লিখিত নথি পাওয়ার পর আইন অনুযায়ী আসন শূন্য ঘোষণা এবং প্রয়োজন হলে উপনির্বাচনের বিষয়ে কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।
এর আগে বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিবৃতিতে জানায়, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এমএম/